সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেলর সুইফট এবার আদানি পুত্রের বিয়েতে আসছেন !

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা টেলর সুইফট। প্রথমবারের মতো ভারতে পারফর্ম করবেন তিনি। শোনা যাচ্ছে, সে দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির ছেলের বিয়েতে পারফর্ম করতেই নাকি আসছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, আদানি পুত্র জিৎ আদানি ও দিভা শাহের প্রি-ওয়েডিং পার্টির জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে আদানি পরিবার। তাই টেলর সুইফটকে সেই বিয়েতে পারফর্ম করার জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে তারা। যদিও শিল্পীর পক্ষ থেকে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব ফেলবেন না টেলর সুইফট। এই গ্র্যান্ড বিয়ের মাধ্যমেই ভারতে প্রথম পারফর্ম করবেন জনপ্রিয় এই শিল্পী। এমন হাই প্রোফাইলের বিয়ে বাড়িতে টেলর সুফটের পারফর্ম করার প্রস্তাব এবারই প্রথম নয়। গত বছর সংযুক্ত আরব আমিরাত থেকে এমনই প্রস্তাব যায় টেলরের কাছে। ৯ মিলিয়ন ডলারের সেই প্রস্তাবটি নাকচ করে দেন শিল্পী। টেলর কেন এই প্রস্তাব ফিরিয়ে দেন তা স্পষ্ট নয়।


এই বিভাগের আরো খবর