সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুরস্কৃত হলেন সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই অটোচালক

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী। তাকে অস্ত্রোপচার করানো হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই লীলাবতী হাসপাতালেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেতাকে। এর আগে রক্তাক্ত সাইফকে হাসপাতালে পৌঁছে দেন যে অটোচালক, তাকে পুরস্কৃত করা হলো এক সংস্থার পক্ষ থেকে। গত বুধবার রাত তখন আড়াইটা-৩টা হবে, সেই সময় বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাসভবন ‘সৎগুরু শরণ’ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন, সামনে এক নারী। চিৎকার করছেনÑ রিকশা রিকশা বলে। ততক্ষণে সাইফের বহুতলের ফটক থেকেও এক নারী কণ্ঠস্বর শুনতে পান অটোচালক। গেট পেরিয়ে একটু এগিয়েই গিয়েছিলেন ভজন। ডাকাডাকি শুনে গাড়ি ঘুরিয়ে নিয়ে বহুতলের দরজায় অটো থামান। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দেন সাইফ আলি খান। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অটোচালক ভজনকে। কথা রাখেন চালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে। এবার তার জন্য পুরস্কার পেলেন অটোচালক ভজন সিং রানা। তাকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সাইফকে হাসপাতালে নিয়ে আসার জন্য। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি ওকে নিয়ে হাসপাতালে যেতে পারব। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।


এই বিভাগের আরো খবর