সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নোরা ফাতেহি বলিউডকে চিরতরে বিদায় নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বলিউডের একজন সুপরিচিত নাম হলো নোরা ফাতেহি। বাহুবলী থেকে শুরু করে স্ত্রী, বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন বারবার। এবার বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন তিনি। শুরু করলেন মিউজিক অ্যালবামের যাত্রা। তাহলে কি চিরকালের জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন তিনি? সম্প্রতি ভারতীয় একটি সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাববেন। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব আমি।’ তিনি আরও বলেন, ‘আমার মোট তিনটি জগত রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’ আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন তিনি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে ওঁর সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’ নোরা আরও বলেন, ‘উনি আমাকে বেবি শব্দটির হিন্দি মানে জিজ্ঞাসা করার জন্য একদিন ফোন করেছিলেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি গানে জান্নু শব্দটি ব্যবহার করেছেন, সেটাই আমি বলেছিলাম। সবকিছু ভীষণ ভালো ছিল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভীষণ নার্ভাস ছিলাম এবং টেনশন করছিলাম।’ প্রসঙ্গত, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর নোরা ফাতেহিকে বাড়ি ছাড়তে হয়েছে। হলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক লাখ কোটি টাকার সম্পত্তি হয়েছে নষ্ট। দাবানলের খবর ছড়িয়ে পড়ার পর নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি ও আমার গোটা পরিবার সুরক্ষিত রয়েছি। আগুন লাগার পর মাত্র পাঁচ মিনিট হাতে পেয়েছি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই এবং নির্ধারিত ফ্লাইট ধরি।’


এই বিভাগের আরো খবর