সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়ের ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ছোট ও বড় পর্দায় অভিনয় করে খুব একটা সফলতা না পেলেও টিভি উপস্থাপনা করে বেশ আলোচিত হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিকে বিভিন্ন ধরনের প্রশ্নে করে প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে থাকেন জয়। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না তার। পতিত সরকারের সুবিধাভোগী তকমা পেয়ে বেশকিছু জায়গা থেকে কাজও হারাতে হয়েছে তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন। শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’ তার এই আবেগঘন পোস্টের কমেন্ট বঙ্ েএক নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।’ আরেকজনের মন্তব্য করেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। এক মাস আগে মা ও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’


এই বিভাগের আরো খবর