সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অপূর্বর ‘চালচিত্র’ ওটিটিতে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

‘চালচিত্র’ সিনেমা দিয়ে গেল বছরের শেষান্তে কলকাতায় অভিষেক ঘটেছে জিয়াউল ফারুক অপূর্বের। গেল মাসের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রতিম ডি গুপ্ত পরিচালিত এ সিনেমা। সিনেমাটি মুক্তির পর সিনেমাটি ভালো সাড়াও ফেলে। এরপর দর্শকেরা অপেক্ষা করছিলেন এটি কবে ওটিটিতে মুক্তি পাবে!। যদিও সেসময় এ খবর না জানালেও মুক্তির সাত দিন পর পরিচালক জানিয়েছিলেন সিনেমাটির সিক্যুেয়লের খবর। এরমধ্যে নতুন খবর হলো, অবশেষে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। হইচই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন আগামী ৭ ফেব্রুয়ারি তাদের প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘চালচিত্র’। ‘চালচিত্র’ সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে এর পরের পর্বের গল্প। এ ছাড়া সিনেমাটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটিকে শুধু সিক্যুেয়ল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিক্যুেয়ল ও সিক্যুেয়ল বলছেন তিনি। ফ্রেন্ডস কমিউনিকেশন এর ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরী প্রমুখ।


এই বিভাগের আরো খবর