সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে আশা ও আশঙ্কার দোলাচলে

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিয়ে দোটানায় রয়েছে চীন। শি জিনপিংকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোতে যেমন একদিকে স্বাভাবিক সম্পর্কের আশা রয়েছে, আবার শুল্ক আরোপের হুমকিতে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতেই মার্কিন ব্যবসায়ী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে গত রোববার বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্পের অভিষেকের আগে ওয়াশিংটনে টেসলা মালিক ইলন মাস্কসহ অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ঝেং বলেছেন, টেসলাসহ অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানগুলোকে চীনের মাটিতে ব্যবসা করতে আমন্ত্রণ জানাতে আগ্রহী তারা। তাদের ব্যবসার সুফল চীনের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন চীনা পণ্যের ওপর ৩০০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি একাধিকবার বলেছেন, চীনা পণ্যের ওপর ইতোমধ্যে কার্যকর শুল্কের পাশাপাশি আরও অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে, আশানুরূপ প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ চীনের জন্য তা আরও মারাত্মক চাপ সৃষ্টি করবে। আবার একইসময়, নিজের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানানো ট্রাম্পের পক্ষ থেকে আন্তরিকতার লক্ষণ বলে মনে করছেন অনেকে। নিজে না এলেও ভাইস প্রেসিডেন্টকে প্রেরণ করেছেন শি। আগের দুই মার্কিন প্রেসিডেন্টের অভিষেকে চীন কেবল তাদের রাষ্ট্রদূত পাঠিয়েছিল। ফলে, চীনের দিক থেকেও ট্রাম্পের আমন্ত্রণ গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর