সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দ্বিতীয় সিজন নিয়ে ফের পর্দায় আসছে

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

উদ্যোক্তাদের জন্য বঙ্গ নিয়ে এলো চমৎকার উদ্যোগ। প্রথম সিজনের অসাধারণ সফলতার পর শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আবার ফিরে এসেছে সিজন ২ নিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বঙ্গ জানায়, এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনার কাছে একটি ব্যবসায়িক আইডিয়া থাকে অথবা এমন একটি ব্যবসা থাকে যা বৃদ্ধির জন্য সহায়তা প্রয়োজন, তাহলে এটি আপনার সুযোগ। বাংলাদেশে প্রভাবশালী বিনিয়োগকারীদের যাদের আমরা ‘শার্ক’ বলে জানি; তাদের সামনে আপনার আইডিয়া উপস্থাপন করুন এবং প্রয়োজনীয় অর্থায়ন পেয়ে আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান। ২০০১ সালে জাপানের নিপ্পন টিভিতে ‘মানি টাইগার্স’ নামে যাত্রা শুরু করার পর, এই ফর্ম্যাটটি বিশ^ব্যাপী এক অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই ফর্ম্যাটটি পৃথিবীর প্রতিটি মহাদেশে তৈরি করা হয়, যেখানে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে বিশে^র শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ পাওয়ার সুযোগ পান। নিপ্পন টিভির এই ফর্ম্যাটটি বিশ^জুড়ে সনি পিকচার্স টেলিভিশন দ্বারা বিতরণ করা হয়। সিজন ২ শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটি রোমাঞ্চকর নতুন অধ্যায়ের প্রতিশ্রæতি দিচ্ছে। বঙ্গ, শোর প্রযোজকরা, বিভিন্ন খাতের স্থানীয় সফল ব্যবসায়ীদের একটি শক্তিশালী প্যানেল তৈরি করছে। শার্কদের পরিচয় পরবর্তীতে প্রকাশিত হবে,তবে দর্শকরা একটি আকর্ষণীয় প্যানেল আশা করতে পারেন, যেখানে প্রভাবশালী ব্যক্তিরা নতুন এবং উদ্ভাবনী ব্যবসাগুলোর মূল্যায়ন করতে প্রস্তুত। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে আবেদন করা খুবই সহজ, এবং আপনি সরাসরি যঃঃঢ়ং://ধঢ়ঢ়ষু.নড়হমড়নফ.পড়স ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর