সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার দেশে প্রদর্শিত হলো নন্দিত সিনেমা ‘বলী’

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বিশ্বের নানা দেশের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘুরে প্রশংসা পেয়েছে বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইনের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটি এবার নিজ দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  শেষ দিনে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হয়েছে। তবে বাংলাদেশ প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি ছবিটির পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। বর্তমানে তিনি কানাডায় রয়েছেন। নির্মাতা হোসাইন বলেন, ‘এই সিনেমাতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপক‚লীয় মিথ বিশে^র সামনে তুলে ধরার একটি চেষ্টা করা হয়েছে।’ গেল বছর সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রযোজক পিপলু আর খান, সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে। প্রসঙ্গত, ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি সিনেমা দেখান হচ্ছে।

 


এই বিভাগের আরো খবর