সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অডিশন দিতে গিয়ে করুণ মৃত্যু অভিনেতার

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিনোদন: এরকমই হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়ালের সঙ্গে। নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন। কে জানত কোনোদিনই যাওয়া হবে না সেখানে! উল্টো ছাড়তে হবে পৃথিবীর মায়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র। তার শেষকৃত্যের কখন কীভাবে হবে সেই বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমনকে। মাত্র ২২ বছরেই পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব। আমনের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তাঁর শেষ ইনস্টাগ্রাম। আর তাঁর সেই পোস্টের ক্যাপশন দেখে শোকাহত হয়ে পড়েছেন তার ভক্তরা। ২০২৪ সালেল শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি পোস্টটি করেন। একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন ‘২০২৫-এ পা দিলাম, চোখে অনেক নতুন স্বপ্ন এবং অন্তহীন সম্ভাবনা নিয়ে।’ জীবন থেকে তার এত প্রত্যাশা ছিল। কত স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন নতুন বছরের পথ চলা। কিন্তু তারই এমন মর্মান্তিক পরণতি! তাই সবটা নিয়ে অভিনেতার অনুরাগীরা আরও ব্যথিত। উত্তর প্রদেশের বালিয়া থেকে ক্যারিয়ার গড়তে মুম্বাই এসেছিলেন আমন। পথচলা শুরু করেন মডেল হিসেবে। পরে ধারাবাহিকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। আমন অভিনয় জগতে আসার আগে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ছাড়াও তিনি ‘পুণ্যশ্লোক অহিল্যাবাই’-এ ‘যশবন্ত রাও’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়া ‘উদারিয়ান’-এ তিনি কাজ করেছিলেন। অভিনয়ের প্রতি তার নিবেদন এবং আবেগ সকলের কাছে তাকে অল্প সময়েই জনপ্রিয় করে তুলেছিল। তিনি তার কাজের জন্য অনেক প্রশংসা ও সম্মানও অর্জন করেছিলেন।


এই বিভাগের আরো খবর