সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে ২৫ রাউন্ড পয়েন্ট ১২ বোর শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় প্রভাব বিস্তার এর লক্ষ্যে জেলা আওয়ামীলীগের সদস্য ও
সাবেক রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নেতৃত্বে (১৭ জানুয়ারী) শুক্রবার রাতে একদল দুষ্কৃতিকারী বাঁশতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজারে ঘোরাঘুরি করতে থাকলে তাদের প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে আসে।
এসময়ে আবু সাইদ ও তার সঙ্গীরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ আবু সাইদের মালিকানাধীন রাইস মিল সার্চ করে ২৫ রাউন্ড ১২
বোর শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। এ সময়ে আবু সাইদ পালিয়ে গেলেও তার ছেলে মতলেব হোসেন শিহাব, সহযোগী ইকরামুল হক রাজীবকে আটক করে। পরবর্তীতে আসামি গ্রেফতার, মামলা দায়ের সহ আইনগত
ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এসময়ে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ এর মিডিয়া সেল এর প্রধান সমন্বয়ক ডি আই ও ওয়ান কাজী শাহিদুজ্জামান।


এই বিভাগের আরো খবর