সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিটাগং কিংস ঘরের মাঠে জয় পেলো

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

চিটাগং কিংস তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে পেল রোমাঞ্চকর জয়। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির পর বোলারদের সৌজন্যে সহজ জয় নিশ্চিত হয় কিংসদের। খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় পেয়েছে চিটাগং কিংস। ফরচুন বরিশালকে সরিয়ে জায়গা করে নিল সেরা দুইয়ে। চিটাগং কিংসের জার্সিতে সাগরিকার পুরো গ্যালারি ভরে গিয়েছিল সমর্থকদের, হোম ক্রাউডকে জয় উপহার দিতে ভুল করেনি মোহাম্মদ মিঠুনের দল। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির দিনে ঘরের ছেলে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৩৯ রানের ক্যামিও। শেষদিকে কেউ বড় ইনিংস খেলতে না পারলেও ২০০ রানের সংগ্রহ আসে চিটাগং কিংসের স্কোরবোর্ডে। ২০১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইগার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ তে থামে। দারউইশ রাসুলি সর্বোচ্চ ৩৭ রান করেন। বিপিএল অভিষেক ম্যাচে খুলনার ইংলিশ ওপেনার ডমিনিক পিটার সিবলি ৮ বল খেলে করতে পারেন কেবল ৩ রান। আরেক ওপেনার মোহাম্মদ নাইম শেখের ব্যাট থেকে আসে ৭ বলে ৯। তিনে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝড়ো ব্যাটিং অবশ্য টেকেনি বেশিক্ষণ। ৮ বল খেলা মিরাজ প্যাভিলিয়নে যান ১৯ রান নিয়ে। মাঝে আফিফ হোসেন ধ্রæব ব্যক্তিগত ২০ রানে উইকেট হারালে মোহাম্মদ নওয়াজ ২৫, মাহিদুল ইসলাম অংকন ১২ বলে ১৮ রান করে দলের হারের ব্যবধান কমান। চট্টগ্রামের হয়ে আরাফাত সানি উইকেট দখলে নেন সর্বোচ্চ ৩টি। এছাড়া শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। চিটাগং কিংসের টানা চার জয়ের দিনে চার পরাজয়ের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।


এই বিভাগের আরো খবর