সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্কার বাতিলের আশঙ্কা!

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

ভয়াবহ দাবানলে এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলস। পুড়ে ছাই হয়ে গেছে তারকাসহ হাজার হাজার সাধারণ মানুষের বাড়ি। যার কারণে বেশ কিছু সিনেমা উৎসবসহ কার্যক্রম পিছিয়ে নেওয়া হয়েছে। এবার ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রথমবারের মতো বাতিল হতে পারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এ মুহূর্তে এই অনুষ্ঠান উদযাপন করার মানসিকতায় নেই আয়োজকরা। লস অ্যাঞ্জেলস এখনো অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। এমনকি আগামী সপ্তাহে যদি দাবানল কমেও তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা তহবিল থেকে লস অ্যাঞ্জেলসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে। তবে অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছুই নিশ্চিত করেনি অস্কার কমিটি। এদিকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর