সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কারিনা সন্তানদের নিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিলেন

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা। গতবছরই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করেন। এবার চলতি বছরের শুরুতেই বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় যাবার পর এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের উপর এলোপাথাড়ি ছুরির আঘাত করে। এ ঘটনার বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে। গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা, তান্নাসহ একাধিক তারকা। এদিকে এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। তাই দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে রয়েছেন কারিনা কাপুর। গত বৃহস্পতিবার সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলী খান এবং ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোন-জামাই সোহা এবং কুণাল খেমুকে। ওদিকে এ হামলার খবর পেয়ে এদিন সকালেই হাসপাতালে পৌঁছে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রসঙ্গত, গত বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


এই বিভাগের আরো খবর