সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ ‘যুক্তির আলোয়  মুক্তির জয় গান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো
বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব শেষ হয়েছে। শুক্রবার
(১৭ জানুয়ারি) সকালে দিনব্যাপি এই বিতর্ক উৎসবের শুরুতে জেলা পরিষদের
সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট
জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা
শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বিতর্ক উৎসব শুরু হয়।
দিনব্যাপি এই বিতর্ক উৎসবে জেলার মাধ্যমিক পর্যায়ের ১০০টি
স্কুল-মাদ্রাসার শিক্ষক ছাড়াও ৫ শতাধিক বিতার্কিত অংশ নেন। প্রধান অতিথি
হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধনী করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ
কামরুল আহসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন
বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম  শোয়েব, ন্যাশনাল ডিবেট
ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক লায়ন এম  আলমগীর, এনডিএফ বিডি’র
কর্মকর্তা মহিদুল ইসলাম, বিতর্ক উৎসব কমিটির আহবায়ক এস কে এ হাসিব, সদস্য
সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমš^য়ক আবিদা সুলতানা, ইনজামামুল হক
প্রমুখ।
আয়োজকরা জানান, বাগেরহাট জেলার শি¶ার্থীদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে
তুলতে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি  এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
এই বিতর্ক প্রতিযোগিতা বাগেরহাট জেলা শহরে এই অভূতপূর্ব মিলন মেলার পরিনত
হয়।
দিনব্যাপি এই আয়োজনে জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক,
পেশাজীবী বিতর্ক, প্লানচেট  বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারী
বিতর্ক, পাবলিক স্পিকিং  ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইংলিশ
ডিবেট ওয়ার্কশপ ও সনাতনী  বিতর্ক  কর্মশালা অনুষ্ঠিত হয়। বিতর্ক
প্রতিযোগিতা শেষে বিতার্কিত, অংশ গ্রহনকারি শি¶ার্থীদের সনদপত্র,
পুরস্কার ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর