সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত যাওয়ার স্বপ্ন ভেঙে গিয়ে পরীমণির চোখে জল

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পেয়েছে শুক্রবার। এর মধ্যদিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে পরীমনির। কিন্ত ভিসা না পাওয়ায় সিনেমার প্রচারে ভারতে যেতে পারছেন না তিনি। গত বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’ পরীমণি লিখেছেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার। ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’ দেবরাজ সিনহা পরিচালিত নতুন এই সিনেমার লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এ ছাড়া অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা পেরেছি, সেটি দর্শক বলবেন। এই সিনেমার চরিত্র শোনার পর আমি কিছুতেই না বলতে পারিনি।’ ‘ফেলুবক্সী’ সিনেমাটি থ্রিলার ঘরানার। সিনেমাটির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। তার চরিত্র সাধারণ এক বাঙালি ছেলের, যে খেতে আর রহস্যের সমাধান করতে ভালোবাসে। রহস্যের কেন্দ্রবিন্দু পরীমনি।


এই বিভাগের আরো খবর