সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সাংবাদ সম্মেলনের
প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির
সদস্য ও ইউনিয়ান বিএনপির সদস্য সংগ্রহ কমিটির প্রধান সম্ন্বয়ক মোঃ সারাফাত
হোসেন বাবলু। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে  বাগেরহাট প্রেসক্লাবে এ
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন,গত ৬ জানুয়ারী বাগেরহাট
জেলা বিএনপির দলীয কার্যালয়ে ইউনিয়ান বিএনপির সদস্য যাচাই বাছাই করার সময়
ইউনিয়ান বিএনপির কিছু সুবিধাবাদী নেতা কর্মী যারা বিগত আওয়ামী সরকারের
দোসর হয়ে কাজ করেছে  এমন কিছু ক্যাডারদের দলের সদস্য তালিকায় অন্তর ভুক্ত
করার জন্য ইউনিয়ানের সমš^য়ক কমিটির সদস্য মোল্লা মোস্তাফিজুর রহমান এবং
পাইক সামসুল আলম এর নেতৃত্বে কতিপয় আওয়ামীলীগের সুবিধাভোগী তানভির,
মাসুম, মামুন, আরিফ, শরিফুল ও মুকুল উক্ত দালালদের ইউনিয়ানে বিএনপির
সদস্য তালিকায় অন্তভুক্ত করার জন্য চাপ সৃষ্টি করে। এ সকল বিতর্কিতদের
সদস্য করতে রাজী না হওয়ায় সমš^য় কমিটির সদস্য শেখ রুহুল আমিন কে
নেতৃবৃন্দের উপস্থিতিতে তার উপর হামলা করে এবং শারীরীক ভাবে লাঞ্চিত করে।
তিনি সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন আমি ও রুহুলসহ অন্য সদস্যরা
দায়িত্বে অটল থাকায় গত ৮ জানুয়ারী বিকালে মোল্লা মোস্তাফিজুর রহমানের
নেতৃত্বে প্রায় শতাধিক লাঠিয়াল বাহিনী সদস্যদের নিয়ে রুহুল সহ তার ভাইদের
বাড়ী, ঘর এর মালামাল লুটপাট করে এবং ঘরের মধ্যে বৃদ্ধ মহিলা সহ শিশুরা
থাকা অবস্তায় ৭টি বসত ঘর সহ ১৩টি ঘর এবং ৬টি মটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে
দেয়। যাতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য গত ১৩ জানুয়ারী মোল্লা মোস্তাফিজুর রহমান প্রেসক্লাবে এক সংবাদ
সম্মেলন করে আমি ও আমার ছোট ভাইকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছে আত
তার তীব্র নিন্দা জানাই।এমনকি রুহুল মেম্বারের বিরুদ্ধে অনেক মিথ্যা
বক্তব্য প্রদান করেছেন যা আদেও সত্য নয়। আমরা তদন্ত পূর্বক বিচারের জন্য
মাননিয় প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ান বিএনপির সাবেক সাধারন সম্পাদক ডাঃ সেলিম খান,
শেখ রুহুল আমিনের স্ত্রী জরিনা বেগম, বোন ফরিদা ইয়াসমিন, বিএনপি নেতা মোঃ
ইজাবুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর