সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখ বন্ধু সাইফের ওপর হামলার খবরে হাসপাতালে ছুটে গেলেন

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

গত বুধবার রাতে নিজ বাড়িতে ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। হামলাকারী ৬ বার ছুরিকাঘাত করেছে অভিনেতাকে। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাইফ। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। সাইফের অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে। সাইফের সঙ্গে শাহরুখের দীর্ঘ দিনের বন্ধুত্ব। ‘কাল হো না হো’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জন। তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। সাইফ ও কারিনা কাপূর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডের বাদশাহ। তাই বন্ধুর বিপদের খবর শুনেই তিনি সোজা ছুটে গেলেন হাসপাতালে। লীলাবতী হাসপাতালের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের গাড়ির ছবি। যদিও ক্যামেরার সামনে আসেননি শাহরুখ। সাইফের ওপর হামলার খবর প্রকাশ্যে আসার পরে উদ্বেগে গোটা বি টাউন। অনুরাগীরাও এই খবরে আঁতকে উঠেছেন। সাইফের মতো তারকার বাড়িতে কীভাবে দুষ্কৃতীরা ঢ়ুকে পড়ে হামলা চালাতে পারে, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এ ঘটনায় সাইফ আহত হলেও তার পরিবারের বাকিরা ঠিক আছেন বলে জানানো হয়েছে কারিনার টিমের তরফ থেকে।


এই বিভাগের আরো খবর