সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

লিটন দাসের সাথে অনেক পার্টনারশিপই গড়েছেন তানজিদ হাসান তামিম। তবে তবে বিপিএলের ২৪১ রানের পার্টনারশিপটা মনে রাখবেন আজীবন। যদিও এই পার্টনারশিপ গড়ার দিনে লিটন বাদ পড়েন ওয়ানডে দল থেকে, যা এখন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে লিটন যেন বাদ পড়ার জবাবই দিয়েছেন। তবে এ-ও সত্যি, বাদ পড়ার আগে ফর্মে ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের জায়গা নেবেন তানজিদ, তিনিও মানছেন ফর্ম পক্ষে না থাকলে বাদ পড়াই স্বাভাবিক। আর এ কথা সত্য সব ক্রিকেটারের ক্ষেত্রেই। তানজিদ তামিম বলেন, ‘ভালো না খেললে, বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। দাদা যেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলোতে অনেক ভালো করবেন।’ তবে লিটনকে নিয়ে ২৪১ রানের পার্টনারশিপ যে মুগ্ধ করেছে, তানজিদ তা আড়াল করেননি, ‘আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি উনার বড় একজন ভক্ত। উনার ব্যাটিং দেখাটাও একটা… অনেক উপভোগ করেছি। মানে কী বলব… শটগুলো সব চোখ জুড়ানো।’


এই বিভাগের আরো খবর