সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চেলসি শেষ মিনিটে রিসির গোলে হার এড়ালো

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

খেলা চলছিল ৯৫ মিনিটের। ৩ মিনিট পরই বাঁশিতে শেষবার ফুঁ দিয়ে ম্যাচের ইতি টানবেন রেফারি। তখনো চেলসি পিছিয়ে ১-০ ব্যবধানে। এমন সময় ডি-বক্সের বাইরে একটি ফ্রি-কিক জিতলো চেলসি। দ্য বøুজদের এক পয়েন্ট এনে দিতে ওই কিকই যথেষ্ঠ হলো। দুর্দান্ত শটে গোল করে এএফসি বোর্নমাউথের কাছ থেকে চেলসিকে আদায় করে দিলেন অধিনায়ক রিসি জেমস। গত মঙ্গলবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে থ্রিলার ম্যাচে ২-২ গোলে ড্র করেছে চেলসি। পুরো ম্যাচে স্বাগতিকদের দাপট থাকলেও গোলে এগিয়ে থাকে বোর্নমাউথ। শুরুতে গোল করে চেলসিই। ১৩ মিনিটে কোল পালমারের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের ১৪তম গোল। ৫০ মিনিটে সফল পেনাল্টি কিকে বোর্নমাউথকে সমতায় ফেরান জাস্টিন ক্লুইভার্ট। চেলসির কাছ থেকে পেনাল্টি আদায় করেন অ্যান্টোনিও সেমিনো। বোর্নমাউথের এই তারকাকে ডি-বক্সের ভেতর ফাউল করেন চেলসির মইসেস কাইসিদো। ৬৮ মিনিটে আাবারও গোল করে বোর্নমাউথ। এবার গোল করেন ১৮ বছর বয়সী সেমিনো নিজেই। দুর্দান্ত শটে চেলসির গোলবারের কোণা দিয়ে বল জালে জমা করেন তিনি। এতে ২-১ এ এগিয়ে যায় বোর্নমাউথ। এই গোলটিই শোধ করতে কষ্ট হয় চেলসির। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফেরা জেমসই অবশেষে চেলসির ত্রাণকর্তা হয়ে আসেন। ফ্রি-কিকে বাঁকানো শটে বোর্নমাউথের গোলরক্ষক মার্ক ট্যাভার্সকে পরাস্ত করেন তিনি। ফলে ২-২ সমতায় ফেরে চেলসি। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন চেলসি। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের চতুর্থ স্থানে আছে এনজো মারেস্কার দল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে বোর্নমাউথ।


এই বিভাগের আরো খবর