সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাওনা বকেয়া থাকায় অনুশীলন বয়কট করলো রাজশাহীর ক্রিকেটাররা

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বিপিএল চলে এসেছে মাঝপথে, এখনও পাওনা টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। অপেক্ষার বাঁধ ভেঙে যাওয়ায় এবার কঠোর পথে হাঁটলেন বিজয়-তাসকিনরা। পারিশ্রমিক না পাওয়ায় গতকাল বুধবার তারা অনুশীলন বয়কট করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সূত্র। গত মঙ্গলবার জানানো হয়,  বুধবার সকাল ১০টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী দল। তবে অনুশীলনে গিয়ে দেখা যায় কোনো ক্রিকেটার নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম অনুযায়ী যে পরিমাণ অর্থ এতদিনে পেয়ে যাওয়ার কথা, তার কিছুই পাননি ক্রিকেটাররা। কোচদের কেউ কেউ টাকা পেলেও ক্রিকেটারদের প্রত্যেকের পারিশ্রমিক পুরোটাই বকেয়া রয়েছে। যার প্রতিবাদ হিসেবে অনুশীলনে নামেননি ক্রিকেটাররা। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক ড্রাফটের সময় রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ ওঠে নির্ধারিত অর্থ পরিশোধ না করার। মাঠের পারফরম্যান্সেও দলটি বিবর্ণ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি ম্যাচে, চারটি ম্যাচেই হেরেছে। সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠ স্থানে। নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ১৪৯ রানে হারে রাজশাহী, যা রানের দিক থেকে বিপিএলে সবচেয়ে বড় পরাজয়। সেদিন রাজশাহীর বোলারদের পাড়ার বোলার বানিয়ে ২৫৪ রানের রেকর্ড পুঁজি জড়ো করে ঢাকা ক্যাপিটালস, তাও মাত্র ১ উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলের বাইরের অসন্তোষ ও অস্বস্তি মাঠের ভেতরেও যে প্রভাব ফেলছে, তা না বললেও চলে।


এই বিভাগের আরো খবর