সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নার্গিস ফাখরি বলিউড থেকে দূরে থাকার কারণ জানালেন

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বলিউড সেনসেশন নার্গিস ফাখরি। আইটেম গানে পারফর্ম করে সুখ্যাতি রয়েছে যার। এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি পান তিনি। তবে বর্তমানে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। নার্গিস কেন বলিউড ত্যাগ করেছেন তা নিয়ে অনুরাগীরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে দূরে সরে আসার কারও ও ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছেন। নার্গিস জানিয়েছেন, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ‘খুবই অনাকাক্সিক্ষত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। সকলের সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়। আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে।’ বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন নার্গিস। অভিনেত্রী বলেন, ‘আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তারপর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল। তারপর সেটে কত কিছু চলে, যেটা হয়ত বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।’


এই বিভাগের আরো খবর