সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজিব জিয়াউর রহমানকে নিয়ে থিম সং গাইলেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিয়মিত নতুন গান করছেন সংগীতশিল্পী রাজীব। মৌলিক গান প্রকাশের পাশাপাশি টেলিভিশন লাইভ ও স্টেজ শো নিয়ে রয়েছে ব্যস্ততা। এবার তিনি নতুন একটি গানে কণ্ঠ দিলেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে একটি থিম সং নির্মিত হচ্ছে। গীতিকবি মুনশি ওয়াদুদের কথায়, মুরাদ নূরের সুরে ‘জিয়াউর রহমান’ শিরোনামে এ গানটির রেকর্ড এরইমধ্যে সম্পন্ন করেছেন রাজীব। এর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এ প্রসঙ্গে রাজীব বলেন, ‘খুবই ভালো লাগছে এরকম একটি সৃষ্টির সঙ্গে জড়িত হয়ে। আদর্শিক কারণে আরও বেশি ভালো লাগছে। এমন কাজে আমাকে যুক্ত করার জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। বেঁচে থাকুক আমাদের গণমানুষের জিয়াউর রহমান।’ জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ডিজিটালসহ সব মাধ্যমে গানটি প্রকাশ হবে। এদিকে স্টেজ এবং লাইভ শো নিয়ে ব্যস্ত রয়েছেন রাজীব। তিনি বলেন, ‘এ সময়টা রেকর্ডিংয়ের পাশাপাশি লাইভ শো নিয়ে একটু বেশি ব্যস্ততা যাচ্ছে। এখন স্টেজ শোয়ের মৌসুম চলছে। আর এক/দুই মাস এ ব্যস্ততা থাকবে। এরপর আবারও রেকর্ডিং নিয়েই ব্যস্ত থাকব। এরপরও নতুন গান প্রকাশ করছি নিয়মিত। শ্রোতাদের নতুন গান উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি।’


এই বিভাগের আরো খবর