সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিপজল মায়ের স্মরণে মসজিদ নির্মাণ করলেন

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল পর্দায় দাপুটের সঙ্গে অভিনয় করে চলেছেন। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব যথাযথ পালন করে চলেছেন তিনি। এ কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় এ খল-অভিনেতাকে। এবার তার মা প্রয়াত হাজি জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করলেন ডিপজল। গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন প্রযোজক-অভিনেতা ডিপজল। এর আগে ২০২৩ সালে এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। সম্প্রতি মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ডিপজল নিজেই জানিয়েছেন সে কথা। মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদ্রাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেতা। এদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হলো ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে বলেও জানান অভিনেতা। উল্লেখ্য, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।


এই বিভাগের আরো খবর