সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মায়ামিতে অনুশীলন শুরু করলো মেসি

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টার মায়ামি। তাদের নতুন কোচ জাভিয়ের মাসচেরানোর তত্বাবধানে স্থানীয় সময় গত সোমবার অনুশীলন করে মেসি ও মায়ামির অন্যান্য খেলোয়াড়রা। তার আগে গত শনিবার সব খেলোয়াড়ের মেডিক্যাল টেস্ট করা হয়। মাসচেরানো বলেছেন, ‘‘আমরা গত শনিবার মেডিক্যাল টেস্টের মাধ্যমে শুরু করি এবং গত সোমবার থেকে অনুশীলন শুরু করেছি। অনুভ‚তি খুব ভালো। আমরা আসলে খুশি যেভাবে খেলোয়াড়রা ছুটি কাটিয়ে দলে ফিরেছে তাতে। আমি অবশ্য বেশ চুপচাপ মানুষ। কিন্তু অবশ্যই আমি ট্রেনিং সেশনে কঠোর পরিশ্রম পছন্দ করি। আমি পছন্দ করি অনুশীলনে যেভাবে কঠোর পরিশ্রম ও ইনটেনসিটি দেখানো হয় সেটা যেন খেলার মাঠেও বজায় থাকে। সাহসের সঙ্গে খেলে।’’ মৌসুম শুরুর আগে উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বেশ কয়েকটি প্রাক-মৌসুম ম্যাচ খেলবে মায়ামি। আগামী শনিবার লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। গেল মৌসুমে মেজর লিগ সকারের প্লে’অফ থেকে বিদায় নিয়েছিল মায়ামি। এবার নতুন কোচের তত্বাবধানে কতোদূর যেতে পারে মেসি ও তার দল সেটাই দেখার বিষয়।


এই বিভাগের আরো খবর