সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন কামিন্স

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

দুর্বার রাজশাহীর হয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের পেসার মিগুয়েল কামিন্স। এবারই প্রথম বিপিএলের মঞ্চে খেলবেন তিনি। ২০১৪ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় কামিন্সের। দেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেছেন তিনি। এরপর আর জাতীয় দলের হয়ে সুযোগ পাননি ৩৪ বছর বয়সী কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের ১৪ টেস্টে ২৭ উইকেট এবং ১১ ওয়ানডেতে ৯ উইকেট শিকার করেছেন কামিন্স। ১৪টি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ উইকেট শিকার করেছেন কামিন্স। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট ও সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার। ঢাকা ও সিলেট পর্ব শেষে ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে রাজশাহী। চট্টগ্রাম পর্বে ৪টি ও ঢাকায় শেষ পর্বে লিগের ২ ম্যাচ খেলবে রাজশাহী। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। ১৭ জানুয়ারি চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রাজশাহী।


এই বিভাগের আরো খবর