সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়া শীতের সকালে উষ্ণ রুপে ধরা দিলেন

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

কারও কাছে ‘লাল গোলাপ’, কারও কাছে ‘রেড ভেলভেট’! এত মোহনীয় লুকে ধরা দিলে অনুরাগীরা কি আর থেমে থাকতে পারে? শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ আটকে গেল চার ছবির কোলাজে। সে ছবি আর কারও নয়, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসানের! তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই! চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া’! মাঝে মাঝেই সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। ফলস্বরূপ, নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা; উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলছেন, ‘আগুন সব ছবি’। শুধু কী তাই? বয়সও পঞ্চাশের এর কোটায় জয়া আহসানের। এমন সময়েও নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি। তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন, ‘বয়সের ছাপটা ধরে রাখার টিপস টা জানাবেন প্লিজ?’ ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জয়াকে। সম্প্রতি ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী। বলা বাহুল্য, রূপ-কিংবা অভিনয়; উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান।


এই বিভাগের আরো খবর