সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিনোদন: রহস্যজনক মৃত্যু হয়েছে ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’ এর প্রাক্তন সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলির। গত রোববার নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে শিল্পীর ঝুলন্ত দেহ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী তার বাড়িতে যান। সেখানে গিয়েই চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। থানায় খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি। এদিকে সহকর্মী চন্দ্রমৌলি বিশ^াসের প্রয়াণের খবর শুনে সংগীতশিল্পী রূপম ইসলাম ভেঙে পড়েছেন। মৃত্যুশোক বুকে আগলেই চন্দ্রমৌলিকে স্মরণ করে মঞ্চে সংগীত পরিবেশন করেন তিনি। এ সময় মঞ্চে রূপম বলেন, আমরা আসার সময় গাড়িতে একটা খবর পেয়েছি। সেই খবরটা বজ্রাঘাতের মতোই আমাদের মাথায় এসে পড়েছে। এই পরিস্থিতিতে কেউই গান গাইতে পারে না, কারও হাতের বাদ্যযন্ত্র বেজে ওঠে না। কিন্তু বাংলা রক জনতা আমাদের সামনে উপস্থিত। যাদের খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম। একটা বিরাট সময় চন্দ্র তখন আমাদের সঙ্গেই ছিল। আমি কখনও বিশ^াস করিনি, চন্দ্রকে ছাড়া এই ব্যান্ড কোনোদিন পারফর্ম করবে। ওর সঙ্গেই আমার বেশি বন্ধুত্ব ছিল। প্রসঙ্গত, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। থাকতেন মধ্য কলকাতায়।


এই বিভাগের আরো খবর