সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রভাসের নতুন সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে গেলো

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

‘বাহুবলী’ সিরিজের দুটি সিনেমা দিয়ে বাজিমাত করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। যেমন হয়েছেন সুপারহিট সিনেমার নায়ক তেমনি অর্জন করেছেন প্রশংসা। ছবি দুটির কল্যাণে প্রভাস এখন ভারতীয় সিনেমার বাহুবলী। তার নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। এটি একটি হরর কমেডি ধাঁচের ছবি। থাকবে অ্যাকশনও। এতে প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তবে দুঃখজনক খবর দিয়েছে বলিউড হাঙ্গামা। তারা জানায়, ছবিটির মুক্তি আটকে গেছে। যা এই বছরের গ্রীষ্মে মুক্তির কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, ছবির মুক্তির জন্য ১০ এপ্রিল নির্ধারিত ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না। যদিও ছবির মুক্তি স্থগিত করার কারণ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। সেইসঙ্গে কবে মুক্তি পাবে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ধারণা করা হচ্ছে শিগগিরই ছবিটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করা হবে। সেখানেই আসবে মুক্তির নতুন তারিখ ঘোষণা। ‘দ্য রাজা সাব’ ছবিটি পরিচালনা করেছেন মারুথি। এর সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস। এ ছবি দিয়ে মালবিকা মোহনান তার তেলুগু সিনেমায় অভিষেক করছেন। এতে আরও অভিনয় করেছেন নিধি আগেরও, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর