সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা কেমন? জানালেন রুনা

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

রুনা খান অভিনীত নতুন সিনেমা ‘নীলপদ্ম’। ছবিটি এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ জায়গা পেয়েছে। এ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ‘নীলপদ্ম’ ছবিটির শ্যুটিং হয়েছে খোদ দৌলতদিয়া যৌনপল্লীতেই। সেখানে শ্যুটিংয়ের কাজে প্রথমবারের মতো সফর করেছেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন একটু কাছ থেকেই। সেই অভিজ্ঞতা তুলে রুনা খান বলেন, ‘প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম। এই যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি, ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলছে- মানে, আমি তুমি যা করি, ওরাও তাই করে।’ অভিনেত্রী বলেন, ‘ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপরটা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।’ উল্লেখ্য, ছিটকিনি, হালদা, গহীন বালুচর-এর মতো সিনেমা কিংবা কষ্টনীড়, অসময়-এর মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাÐে আলোচনায় চলে আসেন অভিনেত্রী। বিশেষ করে তিনি সামাজিক মাধ্যমে নানান ধরণের পোশাক-আশাকের কারণে বিতর্কিত হন।


এই বিভাগের আরো খবর