সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ  

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে পল্লীমঙ্গল বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় তার সাথে ছিলেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন পঞ্চায়েত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, শামীম আহসান ফকির, আবজাল হোসেন জোমাদ্দার, আসাদুজ্জামান মিলন, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে দমিয়ে রাখতে পারেনি। রাষ্ট্র সংস্কারের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হলে তাহলেই সুখী সম্মৃদ্ধ বাংলাদেশ গড়া যাবে। সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হলে সেই সুযোগে আওয়ামী দোষরার ঢুকে পড়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।


এই বিভাগের আরো খবর