সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘বিপিএল ও এলপিএলে তফাৎ নেই’-বিনুরা

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলতে এসেছেন বিনুরা ফার্নান্দো। অন্য সব বিদেশি ক্রিকেটারের মতো লঙ্কান এই পেসারকেও প্রশ্ন করা হলো বিপিএলের সাথে অন্যান্য লিগের তুলনা নিয়ে। বিনুরা অবশ্য নিজের দেশের লিগ এলপিএলের সাথে বিপিএলের খুব একটা তফাৎ খুঁজে পাননি। দলের সাথে যোগ দিয়ে উচ্ছাস প্রকাশ করে এই ক্রিকেটার বলেন, ‘বিপিএলের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আজ মাত্র এলাম, বাংলাদেশে রোমাঞ্চকর কিছু খেলার আশা করছি। আশা করি দ্রæতই মানিয়ে নিতে পারব। দলটা দারুণ। বোলাররা দারুণ, আবার বিশেষ করে দলের কোচ পেস বোলিং লিজেন্ড শন টেইট। শহীদ আফ্রিদিও আছেন। আশা করছি ছেলেরা ভালো খেলবে এবং টুর্নামেন্ট জিতবে।’ এ সময় চিটাগং কিংসের মালিকপক্ষ ও বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন বিনুরা, ‘বাংলাদেশের মানুষ খুব ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। সামির কাদের চৌধুরী খুবই ভালো যোগাযোগ রেখেছেন। এতদিন মাঠের ভেতরের বাংলাদেশকে চিনতাম, কিন্তু মাঠের বাইরের বাংলাদেশও খুব ফ্রেন্ডলি। এখন পর্যন্ত সব খুব ভালো লাগছে।’ নিজের দেশের লিগ এলপিএলের সাথে বিপিএলের তুলনার প্রশ্নে তিনি বলেন, ‘এলপিএল তো মাত্র শুরু, মাত্র ৫-৬টি সংস্করণ হলো। বিপিএলের এটা একাদশ আসর। তবে খুব বেশি তফাৎ নেই। দুই লিগেই অনেক ভালো মানের বিদেশিরা খেলতে আসে। তবে ক্রিকেটের কোয়ালিটি তুলনা করলে এলপিএলে আরও উন্নতির সুযোগ আছে। তবে তুলনা করলে বিপিএল ও এলপিএল কাছাকাছিই থাকবে।’


এই বিভাগের আরো খবর