সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উর্বশী বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন দক্ষিণী নায়িকা উর্বশী রাউতেলা। গত ২ জানুয়ারি মুক্তি পায় ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে অবাক দর্শকেরা! কারণ, সেই মিউজিক ভিডিওতে ছিল ‘অশালীন’ নৃত্য প্রদর্শন। গানটি মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনরা। এবার উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেছেন তিনি। আর এতেই গর্জে উঠলেন উর্বশী। স¤প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীলভাবে নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শ্যুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’ কমলের এমন মন্তব্যে চুপ থাকেননি উর্বশী। পালটা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নীচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’ শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।’ কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।


এই বিভাগের আরো খবর