সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দাবানলে পুড়ে ছাই হলো সেই ফিলিস্তিন বিদ্বেষী জেমসের বাড়ি

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

‘কোন যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়’, সঙ্গে হ্যাশট্যাগ ‘তাদের সবাইকে মেরে ফেল’। সামাজিক মাধ্যম এক্স-এ ২০২৩ সালের ১৯ নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরাইলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সা¤প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভে কাঁদতে দেখা যায় তাকে। এসময় তিনি বলছিলেন, ‘একদিন আপনি (বাড়ির) সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, আর পরের দিন দেখলেন সব শেষ।’ উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চাইতে নিজেই নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা। ইরাইলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিজেদের ভিটেবাড়ি হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের শুরু করা গণহত্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি। উডসকে সামাজিক মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনপন্থিরা। ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবু তোহা সামাজিক মাধ্যম এক্স-এ উডসকে ইঙ্গিত করে লিখেছেন, ‘তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছো?!’ ‘২০২৩ সালের ২৮ অক্টোবর যখন আমার বাড়িতে বোমাবর্ষণ করা হয়, তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না। আমি এখনো বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি, কারণ আমার শহর এখন দখলদারদের হাতে।’ এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহবাদী উডসের দাবানলে বাড়ি হারানোর বিষয়টিও নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করেছেন।


এই বিভাগের আরো খবর