সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে নাটক দেখা বন্ধ করেন’

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। পবিত্র ওমরাহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে গেছেন অভিনেতা। তা গত বুধবার সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। তবে অভিনেতার সেই পোস্টে রীতিমতো আসে নানান মন্তব্য। বিশেষ করে, নেটিজেনদের একাংশ অভিনেতাকে নাটক ছেড়ে দিতে বলেন। তার জবাবে গত বৃহস্পতিবার ফেসবুকে আলাদা একটি পোস্ট দেন নিলয় আলমগীর। সেখানে অভিনেতা লেখেন, ‘আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।’ নিলয় লেখেন, ‘আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।’ বর্তমান সময়ে ছোট পর্দায় নিলয় আলমগীরের প্রভাব বেশি। একটার পর একটা নাটক ভাইরাল, ট্রেন্ডিংয়েও থাকে। তার ক্যারিয়ারও অনেক দিনের। এখন নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয়। কাজের মাধ্যমে দর্শকদের মধ্যেও বেশ প্রশংসিত এই অভিনেতা। তবে নেটিজেনদের এমন প্রস্তাবে মুখ না খুলে পারলেন না নিলয়। তাই তো সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরালেন। ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয়। এরপরই টেলিভিশনের পর্দার নিয়মিত মুখ তিনি। পরবর্তী সময়ে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয় আলমগীর।


এই বিভাগের আরো খবর