সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিলবাওকে হারিয়ে ফাইনালে বার্সা

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। গত বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ২-০ গোল অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে। দুই অর্ধে গাভি ও লামিনে ইয়ামাল দুটি গোল করেছেন। এ নিয়ে ১৭তম বারের মতো ফাইনালে উঠলো কাতালানরা। আগের ষোলোবারের ফাইনালে তারা শিরোপা জিতেছে ১৪ বার। রানার্স-আপ হয়েছে ১২ বার। এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বার্সা। এ সময় ডানদিক দিয়ে আক্রমণে উঠে ডি বক্সের সামনে থেকে ভেতরে বল পাঠান পেদ্রো। সেটা দখলে নেন আলেজান্দ্রো বালদে। তিনি পেনাল্টি বক্সের সামনে থাকা গাভিকে বাড়িয়ে দেন। গাভি বাম পায়ের শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলিয়ে বল জালে জড়ান। বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। এ সময় গাভি ডি বক্সের সামনে থাকা ইয়ামালকে বল বাড়িয়ে দেন। ইয়ামাল সেটা পেয়েই উল্টো ঘুরে বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। ফাইনাল নিশ্চিত করতে হান্সি ফ্লিকের শিষ্যদের অবশ্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি। আগামীকাল শনিবার রাতে মায়োর্কা অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলবে বার্সা।


এই বিভাগের আরো খবর