সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাজল এবার দেবী রুপে

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

কাজল আগরওয়াল মিথোলজিক্যাল ড্রামা ‘কান্নাপ্পা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছবিতে তাকে দেখা যাবে পাবর্তী দেবীর চরিত্রে। এ চরিত্রটির প্রথম লুক প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ হওয়ার পর নেটিজেনদের নজর কেড়েছে। কাজল আগরওয়াল তার চরিত্র পর্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ করার সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন, যেখানে দেবী পার্বতীর মহিমা সম্পর্কে লেখা ছিল, ‘তিনটি জগতের অধিপতি মা! ত্রিশক্তি, যারা তাদের ভক্তদের রক্ষা করেন! পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে বাস করেন জ্ঞান প্রসুনাম্বিকা!” পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, “একটি স্বপ্নের চরিত্র! ২০২৫ শুরু করছি এই পবিত্র চরিত্রে।’ বড় বাজেটে শিবভক্ত কান্নাপ্পার কিংবদন্তি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এতে কানাপ্পার চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। এতে আরও অভিনয় করেছেন মোহন বাবু, আর. শরৎকুমার, অর্পিত রাঙ্কা, কৌশল মান্দা, রাহুল মাধব, দেবরাজ, মুকেশ রিশি, ব্রাহ্মানন্দাম, রাঘু বাবু, প্রীতি মুখুন্দন এবং মাধুসহ অনেকে। ছবিতে অক্ষয় কুমার হাজির হবেন শিবের চরিত্রে। এর মধ্য দিয়েই তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে অক্ষয়ের। সেইসঙ্গে কাজল আগরওয়াল এক দশকেরও বেশি সময় পর অক্ষয় কুমারের সঙ্গে আবারও পর্দায় একত্রিত হচ্ছেন ‘কানাপ্পা’ ছবি দিয়ে। এর আগে তারা শেষবার একসাথে কাজ করেছিলেন ২০১৩ সালের ‘স্পেশাল চব্বিস’ ছবিতে। এছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হবেন মোহনলাল এবং প্রভাসও। ছবির সংগীত পরিচালনা করেছেন স্টিফেন দেবাসি, চিত্রগ্রহণ করেছেন শেলডন চৌ এবং সম্পাদনা করেছেন অ্যান্থনি। মুকেশ কুমার সিং পরিচালিত সিনেমাটি ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত।


এই বিভাগের আরো খবর