সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিলয় সপরিবারে ওমরাহ করতে গেলেন

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। পবিত্র ওমরাহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে উড়াল দিয়েছেন অভিনেতা। তার পরিবারের সদস্যদের মাঝে রয়েছেন অভিনেতার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। গত বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন নিলয়। সেখানে অভিনেতা ও তার পরিবারের সদস্যদের দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘দোয়া করবেন।’ অভিনেতার ঘনিষ্ঠসুত্র নাকি জানিয়েছে, এর আগে নিলয় ও তার স্ত্রী ওমরাহ পালনে গিয়েছিলেন। এবার দুই পরিবারের সদস্যদের নিয়ে গেলেন তিনি। নিলয় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘বেইলী রোড’। এরপর চারটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। বর্তমান সময়ের নাটকে অন্যতম জনপ্রিয় অভিনেতাদের একজন নিলয় আলমগীর। বিশেষ করে ইউটিউবে তার নাটকের দর্শকপ্রিয়তা রয়েছে। তার মধ্যে কিছু নাটক রয়েছে তার নিজের প্রযোজনার।


এই বিভাগের আরো খবর