সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোংলায় হরিণের মাংসসহ ৬ চোরাকারবারি আটক

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবন থেকে শিকার করে আনা ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাকারবারিকে আটক
করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বাগেরহাটের মোংলা ফেরিঘাট
এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংসসহ এসব
চোরাকারবারিকে আটক করে। বুধবার দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন।
মোংলা কোস্টগার্ড জানায়, সুন্দরবন থেকে হরিণ শিকার করে  চোরাকারবারিরা
মাংস পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে কোস্টগার্ড সদস্যরা মোংলা
ফেরিঘাট এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি চালায়। এসময় ১১ কেজি
হরিণের মাংসসহ ছয় চোরাকারবারিকে আটক করা হয়। হরিণের মাংস ও মাইক্রোবাসসহ
আটক ছয়  চোরাকারবারিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী
স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তবে, এই কোস্টগার্ড কর্মকর্তা তৎক্ষনিক
ভাবে আটক চোরাকারবারিদের নাম পরিচয় জানাতে পারেনি।


এই বিভাগের আরো খবর