সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তান দলের মেন্টরের দায়িত্ব পেলেন ইউনিস খান

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। আসন্ন এই টুর্ণামেন্টে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করবেন ইউনিস। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনিস। এ সম্পর্কে এসিবি’র মুখপাত্র সাইদ নাসিম সাদাত বলেছেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে এসিবি। পাকিস্তানে আসর শুরু হবার আগেই ইউনিস দলের সাথে যোগ দিবেন।’ খেলোয়াড়ি ক্যারিয়ারে ইউনিস ১১৮ টেস্টে ১০,০৯৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৩১৩ রানের ইনিংস। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। ২০০৯ সালে প্রথমবারের মত টি২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন ইউনিস। এর মধ্যে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’এ ইউনিস পেশোয়ার জালমির কোচ হিসেবে কাজ করেছেন। স¤প্রতি আবু ধাবিতে টি১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।


এই বিভাগের আরো খবর