সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তান প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো

প্রতিনিধি: / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দুটি টেস্টই জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বড় রান করেও শেষ রক্ষা পায়নি। কেপ টাউনে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনের ২৫৯ রানের সুবাদে ৬১৫ রানের পাহাড় জমা করে প্রোটিয়ারা। রিকেলটনের ইনিংসে ছিলো ২৯ টি চার ও ৩ টি ছক্কা। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ১০৬ রান। কাইল ভেরেনে খেলেন ১০০ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে ৩ টি করে উইকেট পান সালমান আঘা এবং মোহাম্মদ আব্বাস। ২ টি করে উইকেট শিকার করেন মীর হামজা এবং খুররাম শাহজাদ। এদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন বাবর আজম। ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টি উইকেট নেন কাগিসো রাবাদা, ২ টি করে উইকেট নেন কিওয়েনা মাফাকা এবং কেশব মহারাজ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শান মাসুদের ১৪৫ এবং বাবর আজমের ৮১ রানে দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান করে পাকিস্তান। সালমান আঘা করেন ৪৮ এবং মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ৩ উইকেট নেন কেশভ মাহারাজ, ১ উইকেট নেন কিউয়েনা মাফাকা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৮ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। যা ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে পাড়ি দেন মাত্র ৭.১ ওভারে। ম্যাচ সেরা হন রিকেলটন।


এই বিভাগের আরো খবর