সর্বশেষ :
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক আজ মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জ সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১১টি হারভেস্টার মেশিন নিখোঁজের ঘটনায় দুদকের অভিযান

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের ভর্তুকী মূল্যে বিতরণ করা ১৪টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ১১টি মেশিন নিখোঁজ থাকার ঘটনা তদন্তে নেমেছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)। দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) কম্বাইন হারভেস্টার মেশিনগুলোর সন্ধান জানতে বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে পৌছান। দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে ১৪টি মেশিনের মধ্যে ১১টি অনিয়মের আশ্রয়ে নিখোঁজ থাকার প্রমান পেয়েছে।

যার প্রতিটির বর্তমান মূল্য প্রায় ৩২ লাখ টাকা করে। মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। দরিদ্র কৃষকদের সুবিধার্থে সরকার এ টাকার শতকরা ৭০ ভাগ ভর্তুকী দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি অফিসের মাধ্যমে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বিতরণ করা হয় ৫টি মেশিন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগও পেয়েছেন একটি।

দুদক কর্মকর্তা বলেন, ২০২২ সাল থেকে ২০২৪ সালে মোরেলগঞ্জে বিতরণ করা ১৪টি মেশিনের মধ্যে ৩টি মেশিনের সন্ধান পাওয়া গেছে। অপর ১১টি মেশিন কোথায় আছে সে বিষয়ে কৃষি অফিস সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। মেশিনগুলো বেহাত হওয়ার প্রমান পাওয়া গেছে। এর সাথে কারা জড়িত এবং মেশিনগুলো কোথায় আছে তা বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, যাচাই-বাছাই করে কৃষকদের হাতেই মেশিন দেওয়া হয়েছে। কোন অনিয়ম হয়নি। বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গত ৩ বছরে এ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬টি মেশিন এখন এলাকায় আছে। অপর ৮টি কোথায় কিভাবে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর