সর্বশেষ :
৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদ ঘিরে ১৫ দিনে সড়কে ৩৫১ জনের মৃত্যু, আহত হাজারের বেশি মব কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে ফিরে আশা—অসহায় আত্তাব গাজীর পাশে মানবিক সহায়তা বিএনপি নেতার জীবন বাঁচাতে এগিয়ে এলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘর পুড়ে ছাই,অগ্নিদগ্ধে নারী শিশুসহ আহত ৩
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিজিৎ গান্ধীকে পাকিস্তানের জনক বললেন !

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মাঝে মাঝেই বেফাঁস কথার জন্য সমালোচনায় আসেন ভারতীয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। এবার আরেক বেফাঁস মন্তব্যের জন্যে বিতর্কিত হলেন তিনি; পড়লেন আইনি বিপাকে! স¤প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে মন্তব্য করেন অভিজিৎ। আর এতেই তীব্র সমালোচনার মুখে পড়েন এই শিল্পী। অভিজিত ভট্টাচার্যের সেই বিতর্কিত মন্তব্যের আগে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সংগীত জগতের জনক।’ এরপরই তিনি মন্তব্য করেন, ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।’ অভিজিতের এই মন্তব্যের পর থেকেই ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠতে থাকে। তার এই মন্তব্যে শুধু রাজনৈতিক দলের নেতারা ক্ষিপ্ত হননি, সমাজের বিভিন্ন স্তরের মানুষও হতবাক হয়েছেন। অভিজিতের এই সমালোচনার জেরে পুনের এক আইনজীবী এর প্রতিবাদ জানিয়েছেন; অভিজিতের বিরুদ্ধে পাঠিয়েছেন আইনি নোটিশ। শুধু তাই নয়, গায়ককে অবিলম্বে ক্ষমা চাইতেও বলা হয়েছে। এমনকি, ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন সেই আইনজীবী। অভিজিতের এই মন্তব্য নতুন কিছু নয়, এর আগে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন তিনি। শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর সহ অনেক বলিউড তারকার বিরুদ্ধে তিনি আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে এবার তার মন্তব্যটি আরও বড় আকারে বিতর্কের জন্ম দিয়েছে।


এই বিভাগের আরো খবর