সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইনজুরিতে ছিটকে গেলেন ইংলিস

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সিডনিতে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে হানা দিয়েছে ইনজুরি। মেলবোর্নে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের সময় বদলি ফিল্ডার হিসাবে ফিল্ডিং করার সময় চোট পান জশ ইংলিস। এ কারণেই দল থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টের জন্য ব্যাক-আপ উইকেটরক্ষক হিসাবে রাখা হয়েছিলো জশ ইংলিসকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী জশকে সিডনিতে ভারত সিরিজের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। জশ ইংলিসের বদলি কে হবে তা ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া পঞ্চম টেস্টের আগে জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলেছে, ‘‘ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় জশ ইংলিস চোট পেয়েছেন। এবং পুনর্বাসনের জন্য তাকে দল থেকে বাদ দেয়া হবে।’’ বিবৃতিতে আরো বলা হয়, ‘‘সিডনিতে পঞ্চম টেস্ট ম্যাচের জন্য দলে একজন বদলিকে যথাসময়ে ঘোষণা করা হবে। ইংলিস অস্ট্রেলিয়ার পরবর্তী শ্রীলঙ্কা সফরের আগে ঠিক হবে বলে আশা করা হচ্ছে।’’ যদিও ইংলিসের এখনও টেস্ট অভিষেক হয়নি। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৫০ টিরও বেশি সাদা বলের ম্যাচ খেলেছেন। তিনি গত বছর ভারতে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।


এই বিভাগের আরো খবর