সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ম্যানসিটি অবশেষে জয়ের দেখা পেলো

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

অবশেষে ভুলতে বসা জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ পর জিতলো আকাশী-নীলরা। লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে এটি ম্যানসিটির দ্বিতীয় জয়। কোচ পেপ গার্দিওলার জন্য এই জয় দারুণ অনুভ‚তি। কোচিং ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে জয় তেতো মুখের মধ্যে কিছুটা মিষ্টি স্বাদ। সমপ্রতি বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পাওয়া হামজা চৌধুরীর দল লেস্টারের বিপক্ষে জয়ে টেবিলে দুই ধাপ অগ্রগতি হয়েছে ম্যানসিটির। সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠেছে তারা। ১৯ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৩১। শীর্ষে থাকার লিভারপুলের চেয়ে এখনো ১৪ পয়েন্ট পিছিয়ে সিটি। যদিও সিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে লিভারপুল। ১৮ ম্যাচের অলরেডদের পয়েন্ট ৪৫। ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে রিলেগেশনের দ্বারপ্রান্তে লেস্টার। ম্যাচের পর গার্দিওলা বলেন, ‘আমাদের সবারই এটা দরকার ছিল। স্বস্তি, এটাই আমাদের সকলের অনুভ‚তি প্রকাশ করার শব্দ। আমরা অবিশ্বাস্য কিছু করেছি এবং এখন আমরা খেলা জিততে সংগ্রাম করছি। তাই এখন এটি কেবল স্বস্তি।’ লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সিটির হয়ে প্রথম গোল করেন সাভিনহো। ২১ মিনিটে সিটির মিডফিল্ডার ফিল ফোডেনের লং শট লেস্টারের গোলরক্ষক জ্যাকব স্টোলারজকের হাত থেকে ফেরত আসলে কঠিন অ্যাঙ্গেলে দুর্দান্ত শট করে বল জালে জমা করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ৭৪ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোল করেন আরলিং হালান্ড। এবার তাকে অ্যাসিস্ট করেন প্রথম গোল করা সাভিনহো। ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে গোলবারের বাঁ পাশ দিয়ে লেস্টারে জাল কাঁপান নরওয়েজিয়ান ফরোয়ার্ড। ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘জিনিসগুলো ঘটে এবং আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং সঠিক জিনিসগুলোতে ফোকাস করতে হবে। স্কোর করা সবসময়ই স্বস্তির এবং এটি ছিল ২-০ গোলে এগিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ গোল।’


এই বিভাগের আরো খবর