সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নরওয়েগামী বিমান ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই পেল

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বাঁচলো নরওয়ে থেকে নেদারল্যান্ডসগামী যাত্রীবাহী একটি বিমান। গত রোববার জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। ২৪ ঘণ্টার মধ্যে এটি তৃতীয় ঘটনা। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর পর এ খবর পাওয়া গেল। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রোববার নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও নরওয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যম এপিসেভেনএম বলেছে, পাইলটরা জরুরি অবতরণের জন্য অসলো থেকে ১১০ কিলোমিটার দূরে স্যান্ডেফজর্ড টর্প বিমানবন্দরে বিমানটিকে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি ঘাসযুক্ত স্থানে বিমানটিকে নিতে সক্ষম হন পাইলট। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অল্প সময়ের মধ্যে বোয়িং বিমানগুলোতে এমন যান্ত্রিক ত্রুটির খবরে বেশ উদ্বিগ্ন যাত্রীরা। এর আগে রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সবাই নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। গত বুধবার কাজাখস্তানের আকতাউ অঞ্চলে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ২৯ জনকে।

 


এই বিভাগের আরো খবর