সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আমিরাতে বিমান বিধ্বস্ত: পাকিস্তানি পাইলট ও ভারতীয় চিকিৎসক নিহত

প্রতিনিধি: / ২৭২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূল ঘেঁসে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানটির পাকিস্তানি পাইলট ও ভারতের এক চিকিৎসক নিহত হয়েছেন। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির বরাতে স্থানীয় সমংবাদমাধ্যম জানিয়েছে,  সোমবার রাস আল খাইমাহ উপকূলে জাজিরাহ এভিয়েশন ক্লাবের একটি হালকা বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী ভারতীয় চিকিৎসক সুলায়মান আল মজিদ রয়েছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতেই। অপর নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী পাকিস্তানি নারী পাইলট। মজিদের বাবা মাজিদ মুকাররম খালিজ টাইমসকে জানান, দুপুর ২টার দিকে সৈকতের কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটে। মজিদ দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হালকা বিমানটি ভাড়া করেছিলেন। তার ছোট ভাইয়ের পরবর্তী ফ্লাইটে যাওয়ার কথা ছিল। মাজিদের বাবা আরও বলেন, প্রথমে আমাদের বলা হয়েছিল বিমানটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেছে। পরে আমাদের জানানো হয়, এটি জরুরি অবতরণ করেছে এবং আরোহীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যখন হাসপাতালে পৌঁছাই, তখন আমাদের বলা হয়েছিল দুজনেই গুরুতর আহত এবং সুস্থ করে তোলার চেষ্টা চলছে। আমরা তাকে দেখার আগেই মারা যায়।


এই বিভাগের আরো খবর