সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে ৪৫০ কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন উন্মোচন

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : বেইজিংয়ে সিআর ৪৫০ নামের একটি উচ্চগতির ট্রেনের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে চীন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এই দ্রুতগতির ট্রেন চীনের পরিবহন খাতে গতি, জ্বালানি দক্ষতা ও উন্নত ব্রেকিং প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছে। রোববার চায়না রেলওয়ে জানিয়েছে, সিআর৪৫০ ট্রেনটি বাণিজ্যিকভাবে ৪০০ কিলোমিটার গতিতে পরিচালিত হবে। ট্রেনের জ্বালানি দক্ষতাও উন্নত করা হয়েছে, যেখানে চলার সময় গতিরোধী শক্তি ২২ শতাংশ কমানো হয়েছে এবং তুলনামূলক ওজন ১০ শতাংশ কমেছে। ট্রেনের ভেতরকার শব্দের মাত্রা ২ ডেসিবেল কমানো হয়েছে এবং যাত্রীর বসার স্থান ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এই ট্রেনটিতে নিয়ন্ত্রণ, চালকের ইন্টারফেস, নিরাপত্তা পর্যবেক্ষণেও এসেছে নতুনত্ব। চায়না রেলওয়ে জানিয়েছে, এই প্রোটোটাইপের উৎপাদন ২০২৪ সালে শুরু হয়েছিল। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে উন্নত বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি। সূত্র: সিএমজি


এই বিভাগের আরো খবর