সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনালে উঠলো প্রোটিয়ারা

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেষটা রোমাঞ্চকর হবে এমনটাই প্রত্যাশিত ছিল। প্রত্যাশার ষোলকলা পূর্ণ করল সেঞ্চুরিয়ন টেস্ট। ২ উইকেটের রোমাঞ্চে ঠাসা জয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম ফাইনাল। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে প্রোটিয়া ব্যাটারদের ভুগিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। ক্রিজে থিতু হয়ে যাওয়া এইডেন মারক্রামকে দলের ৬২ রানের মাথায় ফেরান আব্বাস। ৬৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মারক্রাম। মারক্রাম বিদায় নিলেও অধিনায়ক টেম্বা বাভুমা ক্রিজে টিকে ছিলেন। সাবলীল ব্যাটিংয়ে দলকে কক্ষপথেই রেখেছিলেন বাভুমা। তবে দলের ৯৬ রানের মাথায় ৭৮ বলে ৪০ রান করে বাভুমা আউট হলেই জমে যায় খেলা। এরপর মাত্র ৩ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ দিকে ৯ম উইকেটে জুটি গড়েন মার্কো ইয়ানসেন এবং কাগিসো রাবাদা। দুজনের ব্যাটিং দৃঢ়তায় আশা দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানও চেষ্টা চালিয়ে গেছে। দুই দলের দারুণ লড়াইয়ে দারুণভাবে জমে যায় খেলা। ক্রিজে যেন আঠার মত লেগে গিয়েছিলেন ইয়ানসেন এবং রাবাদা। দুজনের ব্যাটিং বীরত্বে ম্যাচ জেতার খুবই কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকা। বেশি উজ্জ্বল ছিলেন রাবাদা। শেষ দিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ইয়ানসেন। ২৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন রাবাদা। অন্যদিকে ইয়ানসেন টিকে ছিলেন ২৪ বলে ১৬ রান করে। ২ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। ১টি করে উইকেট শিকার করেন খুররাম শাহজাদ এবং নাসিম শাহ। দক্ষিণ আফ্রিকার এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


এই বিভাগের আরো খবর