সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিতিশের সেঞ্চুরিতে স্বস্তির নিঃশ্বাস ভারত শিবিরে

প্রতিনিধি: / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ব্যাটিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ফলো-অন এড়িয়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩৫৮ রান করেছে টিম ইন্ডিয়া। ১ উইকেট হাতে নিয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে ভারত। ২২১ রানে সপ্তম উইকেট পতনের পর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ১২৭ রানের জুটি গড়েন রেড্ডি। সুন্দর ৫০ রানে আউট হলেও ১০৫ রানে অপরাজিত আছেন নিতিশ। মেলবোর্নে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬৪ রান করেছিল ভারত। ৫ উইকেট হাতে নিয়ে ৩১০ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। তৃতীয় দিন উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত ৬ ও রবীন্দ্র জাদেজা ৪ রান নিয়ে খেলতে নামেন। দলের রান ২’শ হবার আগে সাজঘরে ফিরেন পান্ত। ৩টি চারে ২৮ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের শিকার হন পান্ত। ৫১ বল খেলে উইকেটে সেট হয়ে থামেন জাদেজা। স্পিনার ন্যাথান লিঁওর শিকার হবার আগে ৩টি চারে ১৭ রান করেন জাদেজা। দলীয় ২২১ রানে সপ্তম উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় পড়ে ভারত। দলকে লড়াইয়ে ফেরাতে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন নিতিশ ও সুন্দর। দ্বিতীয় সেশনে নিতিশ ও সুন্দরের কল্যাণে ফলো-অন এড়ায় টিম ইন্ডিয়া। ফলো-অন এড়ানোর পর সহজেই দলের রানের চাকা ঘুড়িয়েছেন নিতিশ ও সুন্দর। দলীয় ৩৪৮ রানে নিশিত ও সুন্দরের জুটি ভাঙ্গেন লিঁও। টেস্টে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দেন ১টি চারে ১৬২ বলে ৫০ রান করা সুন্দর। অষ্টম উইকেট জুটিতে ১২৭ রান যোগ করেন নিতিশ ও সুন্দর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে এটিই দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সুন্দর ফেরার পর ক্রিজে এসে ৩ বলের বেশি ঠিকতে পারেননি পেসার জসপ্রিত বুমরাহ। ভারতের নবম উইকেট পতনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে শঙ্কায় পড়েন নিতিশ। ১১৪তম ওভারে বুমরাহ ফেরার সময় ৯৯ রানে অপরাজিত ছিলেন নিতিশ। ১১৫তম ওভারের তৃতীয় বলে বোল্যান্ডের মাথার উপর দিয়ে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান নিতিশ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের তৃতীয় সর্বকনিষ্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। এক্ষেত্রে রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার। ১৯৯২ সালে সিডনিতে ১৮ বছর ২৫৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। নিতিশ করলেন ২১ বছর ২১৬ দিন বয়সে। তালিকার দ্বিতীয়স্থানে আছেন পান্ত। ২০১৯ সালে সিডনিতে ২১ বছর ৯২ দিন বয়সে শতক হাঁকিয়েছিলেন পান্ত। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর মোহাম্মদ সিারজকে নিয়ে দিনের খেলা শেষ করেন নিতিশ। ১০টি চার ও ১টি ছক্কায় ১৭৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন নিতিশ। তার সাথে ২ রানে অপরাজিত আছেন সিরাজ। প্যাট কামিন্স ও বোল্যান্ড ৩টি করে এবং লিঁও নিয়েছেন ২ উইকেট।


এই বিভাগের আরো খবর