সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের রানের পাহাড়

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

৩ সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৬ রান। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট ও শন উইলিয়াম। বুলাওয়েতে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্রেইগ আরভিন। দলীয় ৪৩ রানে ব্যাক্তিগত ৯ রানে শুরুতেই ফেরেন জয়লর্ড গাম্বি। আল্লাহ মোহাম্মদ গাজানফারের বলে ৬৮ রানে আউট হন স্যাম কুরানের ভাই বেন কুরান। ৭৮ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙে আউট হন কাইতানো। দলীয় ২২০ রানে চতুর্থ উইকেট ডিওন মায়ার্সকে হারায় জিম্বাবুয়ে। পঞ্চম উইকেটে ১৬৩ রান তোলেন শন উইলিয়াম ও এরভিন। সেঞ্চুরি পূর্ন করে নাভিন জাদরানের বলে ১৫৪ রানে ফেরেন শন। তার ইনিংসে ছিলো ১০ টি চার ও ৩ টি ছয়ের মার। সেঞ্চুরি পূর্ণ করেন এরভিনও। জিয়াউর রেহমানের বলে ক্যাচ দেয়ার আগে করে যান ১০৪ রান। তারপর আরেক ব্যাটার ব্রিয়ান বেনেট ১২৪ বলে ১১০ রান করে থাকেন অপরাজিত। আর এতেই টেস্টের দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ৫৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। আফগান বোলারদের মধ্যে এএম গাজানফার ৩টি উইকেট শিকার করেন। জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নেন।


এই বিভাগের আরো খবর